ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
শিয়া আকীদা সম্পর্কে ইবন তাইমিয়্যার মিনহাজুস সুন্নাহ থেকে নির্বাচিত কিছু কথা প্রশ্ন ও উত্তর ইসলামহাউজ.কম
৩০. প্রশ্ন: ইসলামের খিদমতে কবিতার ভূমিকা রয়েছে— সুতরাং তার থেকে আপনারা কোন কিছু প্রমাণ করেন কি?

৩০. উত্তর: [মূল কবিতার উল্লেখসহ বংলা অনুবাদ]:

إذا شئت أن ترضى لنفسك مذهبا

تنال به الزلفى وتنجو من النـــار

[যখন তুমি তোমার নিজের জন্য কোনো মাযহাবকে পছন্দ করবে,

যার দ্বারা নৈকট্য লাভ করবে এবং মুক্তি পাবে জাহান্নাম থেকে]

فدن بكتاب الله والسنــــة التي

أتت عن رسول الله من نقل أخيار

[তাহলে তুমি আল্লাহর কিতাব ও এমন সুন্নাহর নিকটবর্তী হও, যা

রাসূলুল্লাহর নিকট থেকে এসেছে শ্রেষ্ঠ ব্যক্তিদের বর্ণনার দ্বারা]

ودع عنك دين الرفض والبــدع التي

يقودك داعيها إلى النار والعــــــار

[আর তোমার থেকে ঝেড়ে ফেলে দাও রাফেযী ও বিদ‘আতের ধর্ম, যার

আহ্বায়ক তোমাকে পরিচালিত করবে জাহান্নাম ও অপমানের দিকে]

وسر خلف أصحاب الرسول فإنهم

نجوم هدى في ضوئها يهتدي الساري

[আর পথ চল রাসূলের সাহাবীদের পিছনে; কারণ, তাঁরা নিশ্চয়

ধ্রুবতারা, যার আলোতে পথের দিশা পাবে ভ্রমণকারী পথিক]

وعج عن طريق الرفض فهو مؤسس

على الكفر تأسيسا على جرف هار

[আর বিরত থাক রাফেযীদের পথ থেকে; কারণ, তা হয়েছে প্রতিষ্ঠিত

মজবুতভাবে কুফরীর ভীতের উপর, আর এক গর্তের ধ্বংসোন্মুখ কিনারায়]

هما خطتا : إما هدى وسعادة

وإما شقاء مع ضلالة كفار

[রাস্তা তো দু’টি: হয় হিদায়াত ও সৌভাগ্যের পথ,

আর না হয় কাফিরদের পথ ভ্রষ্টতার সাথে দুর্ভাগ্যের পথ]

فأي فريقينا أحـــــــــــــق بأمنه

وأهدى سبيلا عند ما يحكم الباري

[সুতরাং আমাদের কোন দলটি তাঁর নিরাপত্তার বেশি হকদার

এবং সুপথ প্রাপ্ত, যখন বারী তা‘আলা বিচার-ফায়সালা করবেন]

أمن سب اصحاب الرسول وخــالف ال

كتاب ولم يعبأ بثابت أخبــــــــــار

[সেই ব্যক্তি, যে রাসূলের সাহাবীদেরকে গালি দিয়েছে এবং বিরোধিতা করেছে

কিতাবের, আর মনোযোগ দেয়নি হাদিসগুলো প্রতিষ্ঠিত করার ব্যাপারে?]

أم المقتدى بالوحي يسلك منهج ال

صحابة مع حب القرابة الاطهار

[নাকি যে ব্যক্তি ওহীর অনুসরণকারী, পথ চলে পদ্ধতির অনুসরণে

সাহাবীগণের, সাথে রয়েছে রাসূলের নিকটতম পবিত্র লোকদের প্রতি ভালবাসা।]

[ পৃ. ১২৮, ৪র্থ খণ্ড ]।