ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
জানাযা দর্পণ আসল ঠিকানা আবদুল হামীদ ফাইযী
আসল ঠিকানা

“পৃথিবী আমার আসল ঠিকানা নয়

মরণ এক দিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়।

মিছে এই মানুষের বন্ধন।

মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন।

মিছে এই জীবনের রঙধনু শত রঙ

মিছে এই দু’দিনের অভিনয়।

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব।

মিছে গান কবিতার ছন্দ

মিছে এই অভিনয় নাটকের মঞ্চে

মিছে এই জয় আর পরাজয়।

পৃথিবী আমার আসল ঠিকানা নয়,

মরণ এক দিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়।।”

**********

“ভেবে দেখ ওরে মন!

এ সংসার এক পান্থশালা,

একদল আসে হায়

অন্যদল চলে যায়

স্বার্থপূর্ণ এ জীবন

দু’দিনের খেলা।”