ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
নাজাত প্রাপ্ত দলের আকীদাহ প্রশ্ন এবং তাঁর উত্তরসমুহ হাফেয বিন আহমাদ আল-হাকামী (রহঃ)
প্রশ্নঃ (১৫৭) আলেমগণ ঈমানের শাখাগুলোর কি ব্যাখ্যা করেছেন?

উত্তরঃ কতিপয় নির্ভরযোগ্য আলেম এই শাখাগুলো গণনা করেছেন এবং এ ব্যাপারে বই-পুস্তক রচনা করেছেন। কিন্তু সংখ্যাগুলো জানা ঈমানের শর্ত নয়। শুধু শাখাগুলোর প্রতি ঈমান আনয়নই যথেষ্ট। শাখাগুলো কুরআন হাদীছের বাইরে নয়। সুতরাং বান্দার উপর আবশ্যক হচ্ছে, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের আদেশগুলোর অনুসরণ করা এবং নিষেধ থেকে দূরে থাকা এবং কুরআন ও হাদীছের সংবাদগুলো সত্য বলে বিশ্বাস করা। যে ব্যক্তি এরূপ করল, সে ঈমানের শাখাগুলো পূর্ণ করল। আলেমগণ যে সমস্ত শাখা হিসাব করেছেন তার সবগুলোই ঠিক। কিন্তু এ কথা জোর দিয়ে বলা যাবে না যে, হাদীছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর উদ্দেশ্য এই শাখাগুলোই।