ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
নাজাত প্রাপ্ত দলের আকীদাহ প্রশ্ন এবং তাঁর উত্তরসমুহ হাফেয বিন আহমাদ আল-হাকামী (রহঃ)
প্রশ্নঃ (৯৬) মানুষের মধ্যে কখন মতভেদ সৃষ্টি হয়েছিল?

উত্তরঃ আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ আদম ও নুহ (আঃ) এর মধ্যে ১০টি শতাব্দী ছিল। এ দীর্ঘ সময়ের মধ্যে সকলেই তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। অতঃপর মানুষের মধ্যে দ্বীনের ব্যাপারে মতবিরোধ সৃষ্টি হয়।[1] আল্লাহ তাআ’লা বলেনঃ

فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ

‘‘অতঃপর আল্লাহ সুসংবাদবাহক এবং ভয় প্রদর্শনকারীরূপে নবীগণকে প্রেরণ করলেন’’। (সূরা বাকারাঃ ২১৩)

[1] - দেখুনঃ তাফসীরে জামেউল বয়ান, (২/৩৩৪)।