ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
উম্মতের ওপর সাহাবীগণের অধিকারসমূহ উম্মতের ওপর সাহাবীগণের অধিকারসমূহ ইসলামহাউজ.কম
চতুর্থ অধিকার: কল্যাণের সাথে তাদের নাম স্মরণ করা, তাদের প্রশংসা করা ও তাদের সুন্দর আখলাক প্রচার-প্রসার করা অত্যাবশ্যক

কবি বলেছেন,

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারকে বন্ধুরূপে গ্রহণ করো,

তাদের সবার সুন্দর ব্যাপার গুণগুলো প্রচার করো ও প্রসার করো।[1]

নিঃসন্দেহে তাদেরকে ভালোবাসাই তাদের সুন্দর আখলাকসমূহ প্রচার করা। যার অন্তর তাদের ভালোবাসায় সিক্ত ও ভরপুর, সে তাদের প্রশংসা ও সুনাম প্রচারে নিবেদিত ও অটল থাকবে।

এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত সকলেই একমত এবং তাদের কিতাবসমূহে এ ব্যাপারে তাদের আক্বীদা লিপিবদ্ধ করেছেন। যেমন, ইমাম মুযানী রহ. বলেছেন, ‘তাদের মর্যাদার কথা প্রচার করা হবে এবং তাদেরকে সুন্দর কাজসমূহের মাধ্যমে স্মরণ করা হবে (প্রচার করা হবে)’।[2]

ইবন আবি যামানীন রহ. বলেছেন, ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের মত হচ্ছে, সকলে যেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণকে ভালোবাসায় বিশ্বাস করে এবং তাদের সুন্দর কাজসমূহ ও তাদের মর্যাদার প্রচার-প্রসার করে।’[3]ইবন আবি দাউদ বলেছেন, ‘সকল সাহাবীর ব্যাপারে উত্তম কথা বলো; তাদের ব্যাপারে কোনো অপবাদ দিও না, যা তাদেরকে দোষযুক্ত ও নিন্দিত করে।’[4]

>
[1] কাসীদাতু আবু মারওয়ান আব্দুল মালিক ইবন ইদরীস আল-জাযায়েরী ফিল আদাবি ওয়াস-সুন্নাহ, পৃষ্ঠা ৫৭, পংক্তি ১১৬।

[2] শরহুস সুন্নাহ, পৃষ্ঠা ৮৭।

[3] উসূলুস সুন্নাহ, ইবন আবু যামানীন, পৃষ্ঠা ২৬৩।

[4] মানযুমাতু ইবন আবু দাউদ ‘আল-হায়িইয়্যাহ’ মা‘আ শরহিহা ‘আত-তুহফাতুস সানিয়্যাহ’ পৃষ্ঠা ১০, লেখক, আব্দুর রায্যাক আল-বদর।