ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
হজে প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত ফাতাওয়াসমূহ ইসলামহাউজ.কম
ফাতওয়া: ৭

জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন: হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী হজের উদ্দেশ্যে বের হয়েছে, এ দিকে আমার নামও অমুক অমুক যুদ্ধে লিখা হয়েছে? তিনি বললেন: “যাও, তোমার স্ত্রীর সাথে হজ কর”।[1] ইবন আব্বাস থেকে বুখারী ও মুসলিম বর্ণনা করেন।

[1] পুরো হাদীস নিম্নরূপ, ইবন আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেন:

«لا يخلون رجل بامرأة، ولا تسافرن امرأة وإلا معها محرم»، فقام رجل فقال: يا رسول الله اكتتبت في غزوة كذا وكذا، وخرجت امرأتي حاجة؟ قال: «اذهب فحج مع امرأتك».

“কোনো পুরুষ নারীর সাথে একাকীত্ব অবলম্বন করবে না এবং কোনো নারী মাহরাম ব্যতীত সফর করবে না, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: হে আল্লাহর রাসূল, আমার নাম অমুক অমুক যুদ্ধে লিখা হয়েছে, এ দিকে আমার স্ত্রীও হজের উদ্দেশ্যে বের হয়েছে? তিনি বললেন: যাও, তোমার স্ত্রীর সাথে হজ কর”। (সহীহ বুখারী ও মুসলিম)

শাইখ ইবন বায রহ. বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা “নারী কখনো মাহরাম ব্যতীত সফর করবে না” হজ ও গায়রে হজ সব সফরকে শামিল করে। অতএব সফরসঙ্গী পুরুষ মাহরাম ব্যতীত নারীর উপর হজ ফরয হবে না। কতক আহলে-ইলম বলেছেন: নারী নারীদের সাথে পুরুষ মাহরাম ব্যতীত হজ করতে পারবে যদি তাদের সাথে আমানতদার ব্যক্তিবর্গ থাকেন। তাদের এ কথার সপক্ষে কোনো দলিল নেই, বরং উল্লেখিত হাদিস তাদের বক্তব্যকে প্রত্যাখ্যান করে”। মাজমু ফাতাওয়া ইবন বায: (১৬/৩৮০) -অনুবাদক।